নরসিংদীতে দুস্হ, এতিম,বিধবা গরীব,প্রতিবন্ধী , অসহায়দের মধ্যে নগদ অর্থ ও নাস্তা বিতরণ করেন আশিকুর রহমান ফাউন্ডেশন ।
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর হাজী লালমিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে, আজ ১৫ আগষ্ট সকাল ১০ টার সময় এলাকার দুস্হ, এতিম,বিধবা গরীব,প্রতিবন্ধী দুঃখী, অসহায়দের মধ্যে নগদ অর্থ ও নাস্তা বিতরণ করা হয়।
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা উপস্থিত থেকে নাস্তা ও নগদ টাকা বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ আমিন উদ্দীন, আলমগীর হোসেন,সমাজ সেবক আহাম্মদ মেম্বার, মোজাম্মেল মিয়া, স্থানীয় ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শুক্রবার ১৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















