আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কমিশনের বৈঠকে ভোটের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে বা কী কী বিষয় থাকবে তা পরবর্তী সময়ে জানানো হবে।গণমাধ্যমের সঙ্গেও আগামী সপ্তাহে সংলাপ। নিবন্ধন প্রত্যাশী ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে তদন্তে পাঠানো হবে।
তিনি বলেন, প্রবাসীদের ভোটদান নিয়ে আরেকটু আলোচনা আছে। তা শেষ করে আপনাদেরকে সময় জানানো হবে।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















