কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
রিটে স্বরাষ্ট্র সচিব, বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ সচিব, পর্যটন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে।
বৃহস্পতিবার রিটকারী আইনজীবী মীর এ কে এম নূরুন নবী জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনুসরের কোর্টে এ আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হবে।
রিটের আবেদনে ভোলাগঞ্জে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশনাও চাওয়া হয়।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















