বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীরাদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।
বুধবার রাজধানীর একটি হোটেলে ব্রাক ইপিএল স্টক বোকারেজ লিমিটেড আয়োজিত বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বেশি-বিদেশি বিনিয়োগকারী নীতি- নির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয়। টাকা না ছাপিয়ে, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ার বিকল্প নেই।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীরাদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।
বিএনপির এই শীর্ষ নেতা মাহমুদ চৌধুরী বলেন,শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয়।
প্রথমার্ধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড.আনিসুজ্জামান চৌধুরী।
এই সময় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র। যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাক ইপিএল স্টক বোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বুধবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















