আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেয়া হবে বা নির্বাচন কমিশনারের জায়গায় একটু দেবেন সে অনুযায়ী দায়িত্ব পালনে র্যাব সম্পূর্ণ প্রস্তুত।
দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন এর উৎপাদন, পরিবহন ও বিপনন রোধকল্পে জনসচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাজার পরিদর্শনকালে এ এসব কথা বলেন র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকালে কাওরান বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
র্যাব মহাপরিচালক শহিদুর রহমান বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ, পরিস্থিতি দরকার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার সেটা করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবে র্যাব।
র্যাব ডিজি বলেন, সামনে নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেয়া হবে বা নির্বাচন কমিশনার আমাদেরকে যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালন করতে আমরা সম্পন্ন করতে আমরা সম্পন্ন প্রস্তুত।
র্যাব বিলুপ্তি বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের এই অতিরিক্ত আইজি শহিদুর বলেন, এটি (র্যাব) হবে কি হবে না, কি হবে এ নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোন চিন্তাভাবনা করছি না। এটা সরকার দেখবে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















