নরসিংদীতে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটিকে বেলাব এলাকা থেকে উদ্ধার

নরসিংদীতে হাসপাতাল থেকে চুরি হওয়া ছেলে নবজাতকটিকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে জেলার বেলাব উপজেলার রাজারবাড়ি এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইল এলাকায় ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতকটিকে চুরি করে নিয়ে যান এক নারী।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এ চুরির ঘটনা ঘটেছে। তারা হাসপাতালে কারা আসে, কারা যায়, তার কোনো খেয়ালই রাখে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিবারের উপস্থিতেই এ ঘটনা ঘটেছে। এখানে তাদের কোনো গাফিলতি ছিল না।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা জানান, শনিবার বিকেলে শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিনে শিশুর মা অচেতন অবস্থায় শুয়ে ছিলেন আর পরিবারের সদস্যরা ছিলেন কেবিনের বাইরে। এ সুযোগে নবজাতকটি চুরি হয়। পরে হাসপাতালে নবজাতকের সন্ধানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বোরকা পরা এক নারী আঁচলের নিচে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারী নবজাতকটি চুরি করে নিয়ে যান।

নবজাতকের বাবা শরিফ মিয়া বলেন, দুপুরে আমার স্ত্রী, আমি ও আমার শাশুড়ি কেবিনে ছিলাম। হঠাৎ একজন অপরিচিত নারী আমাদের কেবিনে আসে এবং আমাদের সঙ্গে কথা বলতে থাকে। আমার বড় সন্তান কান্নাকাটি করায় আমি তাকে নিয়ে বাইরে বের হই। পরে শুনতে পারি আমার সন্তান নিখোঁজ। পরে কেবিনে গিয়ে আমার শাশুড়ির কাছে জানতে পারি যে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন। এ সুযোগে ওই নারী বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়। এসময় আমার স্ত্রী অচেতন অবস্থায় ঘুমিয়ে ছিল।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির ঘটনায় হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে উদ্ধার অভিযান চালায় পুলিশ। পরে বেলাব থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছে।
নরসিংদী,সোমবার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটিকে বেলাব এলাকা থেকে উদ্ধার

নরসিংদীতে হাসপাতাল থেকে চুরি হওয়া ছেলে নবজাতকটিকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে জেলার বেলাব উপজেলার রাজারবাড়ি এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইল এলাকায় ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতকটিকে চুরি করে নিয়ে যান এক নারী।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এ চুরির ঘটনা ঘটেছে। তারা হাসপাতালে কারা আসে, কারা যায়, তার কোনো খেয়ালই রাখে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিবারের উপস্থিতেই এ ঘটনা ঘটেছে। এখানে তাদের কোনো গাফিলতি ছিল না।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা জানান, শনিবার বিকেলে শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিনে শিশুর মা অচেতন অবস্থায় শুয়ে ছিলেন আর পরিবারের সদস্যরা ছিলেন কেবিনের বাইরে। এ সুযোগে নবজাতকটি চুরি হয়। পরে হাসপাতালে নবজাতকের সন্ধানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বোরকা পরা এক নারী আঁচলের নিচে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারী নবজাতকটি চুরি করে নিয়ে যান।

নবজাতকের বাবা শরিফ মিয়া বলেন, দুপুরে আমার স্ত্রী, আমি ও আমার শাশুড়ি কেবিনে ছিলাম। হঠাৎ একজন অপরিচিত নারী আমাদের কেবিনে আসে এবং আমাদের সঙ্গে কথা বলতে থাকে। আমার বড় সন্তান কান্নাকাটি করায় আমি তাকে নিয়ে বাইরে বের হই। পরে শুনতে পারি আমার সন্তান নিখোঁজ। পরে কেবিনে গিয়ে আমার শাশুড়ির কাছে জানতে পারি যে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন। এ সুযোগে ওই নারী বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়। এসময় আমার স্ত্রী অচেতন অবস্থায় ঘুমিয়ে ছিল।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির ঘটনায় হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে উদ্ধার অভিযান চালায় পুলিশ। পরে বেলাব থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছে।
নরসিংদী,সোমবার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock