অন্তবর্তীকালীন সরকারের এক বছরের কার্যক্রম
পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট ২০২৫ ) রাজধানীর গুলশানে একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এই আয়োজন করেছে।
সিপিডি ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তবর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান বিষয়কে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
এই অনুষ্ঠানে বক্তারা বলেন,ছাত্র-জনতার আত্মত্যাগের দর্শন সামনে রেখে দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। তারা অন্তবর্তীকালীন সরকারের গত এক বছরের কর্মকান্ড, নীতি এবং সংস্কার উদ্যোগ, অর্থনৈতিক পরিস্থিতি, শ্রম বাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, গনমাধ্যমে ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সংলাপ আলোচনার বিষয় ছিল আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক স্থিতিশীলতা, টেলিফোনে আড়িপাতা ও মানবাধিকার,পূলিশ সংস্কার, ব্যাংক খাতের সংস্কার, কর্মসংস্থান বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা,স্বাস্থ্য খাতে সংস্কার, অন্তবর্তী কালীন সরকারের মেয়াদ, সংবিধান সংস্কার ,দুর্নীতি দমন কমিশনের সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক সংগঠনের কাজ সহযোগীকরণ।
এই অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA) প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান (বাবু), লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের (LFMEAB)প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর,
ওয়াকার রিফর্ম কমিশনের চেয়ার সুলতান উদ্দিন আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BYMA) প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের প্রফেসর ডঃ. সৈয়দ আব্দুল হামিদ, মিডিয়ারি রিফর্ম কমিশনের সদস্য জিমি আমির এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) এর ভাইস চ্যান্সেলর ভ এম তামিম।
এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তত্ত্ববোধক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ গুনিজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সংলাপের অনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ১০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















