গাজীপুরের সাংবাদিক তুহিন কে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গ্রেপ্তার
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জল হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান। গ্রেপ্তার চারজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর,শনিবার, ৯ আগস্ট এস বি নিউজ ২৪ ডটকম




















