ঝিনাইদহে জামায়াত–বিএনপি সংঘর্ষে দুই পক্ষের ১৩ জন আহত, জেলা জুড়ে নিন্দা

সরকারিভাবে ঘোষিত এডহক কমিটির সভাপতির স্কুলে প্রবেশ ঠেকাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঝিনাইদহের মহারাজপুরে জামায়াত ও বিএনপি সমর্থিত দুটি পক্ষ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ইসলামপুর (হরিপুর) কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। পরে আহতদের ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে বিদ্যালয়ের পরিচালনা কমিটির এডহক কমিটি গঠন করে সরকার। এতে সভাপতি করা হয় জামায়াত সমর্থিত জহুরুল ইসলামকে। তবে স্থানীয় বিএনপিপন্থী একটি পক্ষ সেই কমিটি মেনে নিতে নারাজ। অভিযোগ রয়েছে, তারা জহুরুল ইসলামকে কোনো সভায় অংশগ্রহণ করতে দেয় না এবং বারবার বাধা দিয়ে আসছে।

বৃহস্পতিবার সকালে জহুরুল ইসলাম স্কুলে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জামায়াতের ৯ জন এবং বিএনপির ৪ জন আহত হন।

আহত জামায়াত সমর্থকরা হলেন জহুরুল ইসলাম, সলেমান বিশ্বাস, হাফিজুর রহমান, মুক্তার, ফয়জুল্লাহ, শামীম, রাফসানি, তোতা মিয়া ও সফর আলী।

আহত বিএনপিপন্থীরা হলেন কানুহরপুর গ্রামের ইমদাদুল হক, মাসুম, গোলাম মোস্তফা, সাজ্জাদুর রহমান এ্যানি।

এদিকে, সাংবাদিকদের উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। কিন্তু সাজ্জাদুর রহমান এ্যানি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলেও জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,স্কুল কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সেই বিরোধ থেকেই সংঘর্ষ হয়। থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বৃহস্পতিবার ০৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জামায়াত–বিএনপি সংঘর্ষে দুই পক্ষের ১৩ জন আহত, জেলা জুড়ে নিন্দা

সরকারিভাবে ঘোষিত এডহক কমিটির সভাপতির স্কুলে প্রবেশ ঠেকাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঝিনাইদহের মহারাজপুরে জামায়াত ও বিএনপি সমর্থিত দুটি পক্ষ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ইসলামপুর (হরিপুর) কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। পরে আহতদের ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে বিদ্যালয়ের পরিচালনা কমিটির এডহক কমিটি গঠন করে সরকার। এতে সভাপতি করা হয় জামায়াত সমর্থিত জহুরুল ইসলামকে। তবে স্থানীয় বিএনপিপন্থী একটি পক্ষ সেই কমিটি মেনে নিতে নারাজ। অভিযোগ রয়েছে, তারা জহুরুল ইসলামকে কোনো সভায় অংশগ্রহণ করতে দেয় না এবং বারবার বাধা দিয়ে আসছে।

বৃহস্পতিবার সকালে জহুরুল ইসলাম স্কুলে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জামায়াতের ৯ জন এবং বিএনপির ৪ জন আহত হন।

আহত জামায়াত সমর্থকরা হলেন জহুরুল ইসলাম, সলেমান বিশ্বাস, হাফিজুর রহমান, মুক্তার, ফয়জুল্লাহ, শামীম, রাফসানি, তোতা মিয়া ও সফর আলী।

আহত বিএনপিপন্থীরা হলেন কানুহরপুর গ্রামের ইমদাদুল হক, মাসুম, গোলাম মোস্তফা, সাজ্জাদুর রহমান এ্যানি।

এদিকে, সাংবাদিকদের উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। কিন্তু সাজ্জাদুর রহমান এ্যানি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলেও জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,স্কুল কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সেই বিরোধ থেকেই সংঘর্ষ হয়। থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বৃহস্পতিবার ০৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock