ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৬৮ জনের প্রাণ গেল

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। এতে ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

রোববার দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আবদুসাত্তোর অ্যাসোয়েভ বিবিসিকে জানান, নৌকাটিতে ১৫০ জনের বেশি যাত্রী ছিলেন। এর মধ্যে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ।

আইওএম জানায়, ডুবে যাওয়া অভিবাসীদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক।

হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে যাওয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ ইয়েমেন। আইওএমের হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে শত শত অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন।

আইওএম প্রধান অ্যাসোয়েভ বলেন, নৌকাটিতে প্রায় ১৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এটি অত্যন্ত বিপজ্জনক একটি যাত্রাপথ। মানব পাচারকারীরা প্রায়ই এই পথ ব্যবহার করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, দক্ষিণ ইয়েমেনের খানফার জেলায় উপকূলে ৫৪ জনের মরদেহ পাওয়া গেছে এবং আরও ১৪টি মরদেহ আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ০৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৬৮ জনের প্রাণ গেল

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। এতে ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

রোববার দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আবদুসাত্তোর অ্যাসোয়েভ বিবিসিকে জানান, নৌকাটিতে ১৫০ জনের বেশি যাত্রী ছিলেন। এর মধ্যে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ।

আইওএম জানায়, ডুবে যাওয়া অভিবাসীদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক।

হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে যাওয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ ইয়েমেন। আইওএমের হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে শত শত অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন।

আইওএম প্রধান অ্যাসোয়েভ বলেন, নৌকাটিতে প্রায় ১৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এটি অত্যন্ত বিপজ্জনক একটি যাত্রাপথ। মানব পাচারকারীরা প্রায়ই এই পথ ব্যবহার করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, দক্ষিণ ইয়েমেনের খানফার জেলায় উপকূলে ৫৪ জনের মরদেহ পাওয়া গেছে এবং আরও ১৪টি মরদেহ আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ০৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO