রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুণগত ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে দেশের জনগণ

বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে পা রেখেছে এবং এখন একটি পরিণত রাষ্ট্রে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুণগত ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে দেশের জনগণ। সেজন্যেই জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণই বিএনপির পাশাপাশি বাংলাদেশের সব রাজনৈতিক শক্তির প্রকৃত উৎস।

ছাত্রদলের নেতা-কর্মীদের সাহসিকতার প্রশংসা করে তারেক রহমান বলেন, গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতা-কর্মী আহত ও গ্রেপ্তার হন। শুধুমাত্র ওই সময়েই ছাত্রদলের দুই হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তোমাদের মতো সাহসী সন্তানরা যেখানে আছে, সেই সংগঠনকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

তারেক রহমান বলেন, বিএনপি এখন কথামালার রাজনীতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগত দক্ষতা অর্জনের বিষয়ে তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে।তারেক রহমান বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছেন। এমনকি পলাতক স্বৈরাচার নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালিয়ে তাদের দমন করতে পারেনি। ফ্যাসিবাদ যেন আবার ফিরতে না পারে, সেজন্য ছাত্রসমাজকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার পরিবর্তে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা হয়েছিল। এমনকি ক্যাম্পাসগুলোকে কনসেনট্রেশন ক্যাম্পে রূপান্তর করা হয়েছিল।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার-মুক্ত বাংলাদেশে প্রচলিত ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন হওয়া প্রয়োজন। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ছাত্রসংগঠনগুলোর সচেতন থাকতে হবে এবং নিজেদের যোগ্যতম হিসেবে গড়ে তুলতে হবে।তরুণ প্রজন্মকে বিশ্বের একাধিক ভাষা শেখার ওপর জোর দিতে চান বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বিএনপি তরুণ প্রজন্মের সামনে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে চায়। বর্তমানে স্কুল-কলেজগুলোতে বাংলা ও ইংরেজি শেখার সুযোগ রয়েছে। তবে ইংরেজিতে আলাদাভাবে জোর দিতে চায়। পাশাপাশি কিছু কিছু ভাষা—যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফরাসি, জাপানিস—রাখা হবে। এসব ভাষা জানা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীর যেখানে যাক না কেন, সেই দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
ঢাকা,রোববার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুণগত ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে দেশের জনগণ

বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে পা রেখেছে এবং এখন একটি পরিণত রাষ্ট্রে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুণগত ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে দেশের জনগণ। সেজন্যেই জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণই বিএনপির পাশাপাশি বাংলাদেশের সব রাজনৈতিক শক্তির প্রকৃত উৎস।

ছাত্রদলের নেতা-কর্মীদের সাহসিকতার প্রশংসা করে তারেক রহমান বলেন, গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতা-কর্মী আহত ও গ্রেপ্তার হন। শুধুমাত্র ওই সময়েই ছাত্রদলের দুই হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তোমাদের মতো সাহসী সন্তানরা যেখানে আছে, সেই সংগঠনকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

তারেক রহমান বলেন, বিএনপি এখন কথামালার রাজনীতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগত দক্ষতা অর্জনের বিষয়ে তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে।তারেক রহমান বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছেন। এমনকি পলাতক স্বৈরাচার নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালিয়ে তাদের দমন করতে পারেনি। ফ্যাসিবাদ যেন আবার ফিরতে না পারে, সেজন্য ছাত্রসমাজকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার পরিবর্তে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা হয়েছিল। এমনকি ক্যাম্পাসগুলোকে কনসেনট্রেশন ক্যাম্পে রূপান্তর করা হয়েছিল।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার-মুক্ত বাংলাদেশে প্রচলিত ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন হওয়া প্রয়োজন। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ছাত্রসংগঠনগুলোর সচেতন থাকতে হবে এবং নিজেদের যোগ্যতম হিসেবে গড়ে তুলতে হবে।তরুণ প্রজন্মকে বিশ্বের একাধিক ভাষা শেখার ওপর জোর দিতে চান বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বিএনপি তরুণ প্রজন্মের সামনে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে চায়। বর্তমানে স্কুল-কলেজগুলোতে বাংলা ও ইংরেজি শেখার সুযোগ রয়েছে। তবে ইংরেজিতে আলাদাভাবে জোর দিতে চায়। পাশাপাশি কিছু কিছু ভাষা—যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফরাসি, জাপানিস—রাখা হবে। এসব ভাষা জানা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীর যেখানে যাক না কেন, সেই দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
ঢাকা,রোববার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock