মানহানির অভিযোগ এনে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে সমন্বয়কের আইনি পদক্ষেপের ঘোষণা ।

ঝিনাইদহের মহেশপুরে প্রকাশিত দুটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হামিদুর রহমান রানা। রোববার সকালে মহেশপুরের আদর্শ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান এবং আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান রানা বলেন, গত ২৯ জুলাই জাতীয় দুটি দৈনিকে তার বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, সংবাদটিতে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্মান ক্ষুণ্য করা হয়েছে এবং এটি একটি কুচক্রী মহলের সাজানো অপপ্রচার।

রানা বলেন, “আমার বিরুদ্ধে চারতলা বাড়ি নির্মাণ, জমি কেনা, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্প থেকে কমিশন গ্রহণ, সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি দেখানো এই ধরনের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরো বলেন, “আমার নামে ৯ শতক ভিটা ছাড়া কোনো জমি নেই। আমার ব্যবহৃত মোটরসাইকেলটি বৈধ টাকায় কেনা, যার ৮২ হাজার টাকা এখনো বাকি রয়েছে। খান মোটরসের ক্যাশ মেমো এবং প্রমাণ আমার কাছে রয়েছে।”

সংবাদ সম্মেলনে রানা বলেন, “আমি দীর্ঘদিন ধরে একটি মসজিদে ইমামতি করে আসছি। মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি আমার চরিত্র সম্পর্কে ভালো করেই জানেন।” তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমার হাতে এখন যে ভাঙা মোবাইলটি আছে, সেটাই একমাত্র ফোন। প্রতিবেদনে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালারও পরিপন্থী।”

রানা আরো জানান, তিনি উক্ত দুটি দৈনিকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিল, ঝিনাইদহ প্রেসক্লাব এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানেও তিনি অভিযোগ জানাবেন। সীমান্ত অপরাধের অভিযোগে ঝিনাইদহ সেনানিবাসের কমান্ডারের নিকটেও লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান।

তিনি সংশ্লিষ্ট সংবাদদাতা ও গণমাধ্যমের কাছে প্রকাশিত সংবাদ অবিলম্বে প্রত্যাহার এবং সংশোধনের দাবি জানান। সেই সঙ্গে দোষী সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিল ও প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে রানা বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আমি বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। একইসঙ্গে প্রমাণ দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। আমি এ চ্যালেঞ্জ গ্রহণ করছি।”
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,রোববার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানহানির অভিযোগ এনে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে সমন্বয়কের আইনি পদক্ষেপের ঘোষণা ।

ঝিনাইদহের মহেশপুরে প্রকাশিত দুটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হামিদুর রহমান রানা। রোববার সকালে মহেশপুরের আদর্শ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান এবং আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান রানা বলেন, গত ২৯ জুলাই জাতীয় দুটি দৈনিকে তার বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, সংবাদটিতে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্মান ক্ষুণ্য করা হয়েছে এবং এটি একটি কুচক্রী মহলের সাজানো অপপ্রচার।

রানা বলেন, “আমার বিরুদ্ধে চারতলা বাড়ি নির্মাণ, জমি কেনা, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্প থেকে কমিশন গ্রহণ, সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি দেখানো এই ধরনের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরো বলেন, “আমার নামে ৯ শতক ভিটা ছাড়া কোনো জমি নেই। আমার ব্যবহৃত মোটরসাইকেলটি বৈধ টাকায় কেনা, যার ৮২ হাজার টাকা এখনো বাকি রয়েছে। খান মোটরসের ক্যাশ মেমো এবং প্রমাণ আমার কাছে রয়েছে।”

সংবাদ সম্মেলনে রানা বলেন, “আমি দীর্ঘদিন ধরে একটি মসজিদে ইমামতি করে আসছি। মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি আমার চরিত্র সম্পর্কে ভালো করেই জানেন।” তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমার হাতে এখন যে ভাঙা মোবাইলটি আছে, সেটাই একমাত্র ফোন। প্রতিবেদনে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালারও পরিপন্থী।”

রানা আরো জানান, তিনি উক্ত দুটি দৈনিকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিল, ঝিনাইদহ প্রেসক্লাব এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানেও তিনি অভিযোগ জানাবেন। সীমান্ত অপরাধের অভিযোগে ঝিনাইদহ সেনানিবাসের কমান্ডারের নিকটেও লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান।

তিনি সংশ্লিষ্ট সংবাদদাতা ও গণমাধ্যমের কাছে প্রকাশিত সংবাদ অবিলম্বে প্রত্যাহার এবং সংশোধনের দাবি জানান। সেই সঙ্গে দোষী সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিল ও প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে রানা বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আমি বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। একইসঙ্গে প্রমাণ দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। আমি এ চ্যালেঞ্জ গ্রহণ করছি।”
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,রোববার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock