জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়েছে। তার বাইপাস সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সিদ্ধান্ত নেয়া হবে।
জামায়াত আমীরের ব্যক্তিগত সেক্রেটারি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. শফিকুর রহমানের এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর থেকেই তার নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা চলছিল। এনজিওগ্রামের ফলাফলে চিকিৎসকেরা বাইপাস সার্জারিকে জরুরি উল্লেখ করে পরামর্শ দেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা চিন্তা করা হলেও ডা. শফিকুর রহমান নিজেই তা প্রত্যাখ্যান করেন। তিনি জানিয়েছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তার ‘পূর্ণ আস্থা’ রয়েছে।
বর্তমানে তার বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে। জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও দল।
ঢাকা,বুধবার ৩০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















