ছেলে মেয়ে বিভেদ নাই চলো সবাই স্কুলে যাই ,এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১৫ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব উপকরন শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
উপজেলা পরিষদের সহযোগিতায় ও নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে স্কুল ব্যাগসহ অন্যান্য উপকরন বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
প্রীতম সাহা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দীপঙ্কর রায় প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব) জেলা পরিষদ নীলফামারী, মোঃ রায়হান উদ্দিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট
নীলফামারী,কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ। এর আগে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার
রহমানের অর্থায়নে ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত ৪৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা
প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
নীলফামারী,মঙ্গলবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















