গভীর সাগরে ট্রলার ডুবি।। চার দিন ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। মঙ্গলবার সকালে ওইসব জেলেদের অসুস্থ অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের ৬ জেলে। এসব জেলেদের বাড়ি মহিপুর ও লক্ষ্মীপুর থানার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা যায়, ১৫ জেলেসহ ট্রলার নিয়ে তারা মৎস্য বন্দর মহিপুর আড়ৎ থেকে বৃহস্পতিবার শেষে বিকালে মাছ শিকারে গভীর সাগরে যান।
পরদিন শুক্রবার সকালে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ইদ্রিস ও কালাম নামের দুই জেলে হারিয়ে যান। বাকি ১৩ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে পর্যায়ক্রমে আবদুর রশিদ, সাগর, নজরুল ও রফিক নামের আরো ৪ জেলে হারিয়ে যান। সোমবার রাতে দুটি ট্রলার পৃথক স্থান থেকে ৯ জনকে উদ্ধার করে তীর নিয়ে আসলে তাদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া জেলে হাসান জানান, যখন জাল ফেলেছি, তখন সাগর ছিল একেবারে ঠান্ডা। জাল টেনে ট্রলারে উঠানের সময় হঠাৎ ঝড় এবং উত্তাল ঢেউ তাদের ট্রলার ডুবে যায়। এরপর ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছায়, তা বলতে পারি না।
আরেক জেলে হারুন জানান, কীভাবে বেঁচে ফিরে এসেছি, তা জানি না।
আল্লাহ বাঁচিয়েছেন।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, ট্রলারডুবির ঘটনায় ২৬ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজের তথ্য উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ছয় জেলের সন্ধান পেতে চেষ্টা চালছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর সাগরে ট্রলার ডুবি।। চার দিন ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। মঙ্গলবার সকালে ওইসব জেলেদের অসুস্থ অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের ৬ জেলে। এসব জেলেদের বাড়ি মহিপুর ও লক্ষ্মীপুর থানার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা যায়, ১৫ জেলেসহ ট্রলার নিয়ে তারা মৎস্য বন্দর মহিপুর আড়ৎ থেকে বৃহস্পতিবার শেষে বিকালে মাছ শিকারে গভীর সাগরে যান।
পরদিন শুক্রবার সকালে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ইদ্রিস ও কালাম নামের দুই জেলে হারিয়ে যান। বাকি ১৩ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে পর্যায়ক্রমে আবদুর রশিদ, সাগর, নজরুল ও রফিক নামের আরো ৪ জেলে হারিয়ে যান। সোমবার রাতে দুটি ট্রলার পৃথক স্থান থেকে ৯ জনকে উদ্ধার করে তীর নিয়ে আসলে তাদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া জেলে হাসান জানান, যখন জাল ফেলেছি, তখন সাগর ছিল একেবারে ঠান্ডা। জাল টেনে ট্রলারে উঠানের সময় হঠাৎ ঝড় এবং উত্তাল ঢেউ তাদের ট্রলার ডুবে যায়। এরপর ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছায়, তা বলতে পারি না।
আরেক জেলে হারুন জানান, কীভাবে বেঁচে ফিরে এসেছি, তা জানি না।
আল্লাহ বাঁচিয়েছেন।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, ট্রলারডুবির ঘটনায় ২৬ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজের তথ্য উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ছয় জেলের সন্ধান পেতে চেষ্টা চালছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock