ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়েজিত এক সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দিন এ তথ্য জানান।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সময় আগামী ১২ আগস্ট। ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। আর আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২০ জুলাই তফসিল ঘোষণার তারিখ এবং ডাকসু নির্বাচনের সময় ঘোষণা দেওয়া হয়। সেদিনই ২৯ জুলাই তফসিল ঘোষণার প্রথম জানানো হয়। এ ছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে বলে জানানো হয়।
ঢাকা,মঙ্গলবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















