জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গত বছর আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি নতুন দেশ বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে সব ধরনের বাধাবিঘ্ন অতিক্রম করতে হবে।

মাহবুবা ফারজানা বলেন, দেশ গড়তে আমাদের সামনে বিশাল কর্মযজ্ঞ রয়েছে। আমাদের দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপপ্রচার প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াছমিন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গত বছর আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি নতুন দেশ বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে সব ধরনের বাধাবিঘ্ন অতিক্রম করতে হবে।

মাহবুবা ফারজানা বলেন, দেশ গড়তে আমাদের সামনে বিশাল কর্মযজ্ঞ রয়েছে। আমাদের দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপপ্রচার প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াছমিন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock