আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের বাইরে ৩০০টি সাধারণ আসনের মধ্যে অন্তত ৫% নারী প্রার্থী মনোনয়ন প্রস্তাব দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এসব আসনে নারীরা সরাসরি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপিসহ ৩০ টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের আগে বিষয়টি জেন্টলম্যানস এগ্রিমেন্ট আকারে হতে পারে। ভবিষ্যতে পুরোপুরি সরকারি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে আসবেন। এই লক্ষ্যেই ধাপে ধাপে অগ্রসর হতে চায় বিএনপি।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, প্রথমে আমরা সংরক্ষিত নারী আসন ৫০ হতে ৮০ করার প্রস্তাব দিয়েছিলাম তবে এখন প্রস্তাব দিচ্ছে ৩০০ আসনের মধ্যে অন্তত পাঁচ শতাংশ (১৫টি আসনে) নারী প্রার্থী মনোনয়ন দেয়া হোক। ভবিষ্যতে এটি ১০ শতাংশে উন্নতি করার কথা ভাবছি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন,বাংলাদেশ পুলিশ কমিশন গঠিত হবে। যা সংসদে পাস হওয়া আইনের আওতায় কাজ করবে। জনগণ যেন স্বাধীনভাবে অভিযোগ জানাতে পারে। সেই ব্যবস্থাও থাকবে।
বিএনপির এই নেতা বলেন,প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা নিয়ে ঐক্যমত্য এসেছে। এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। কমিশনের পক্ষ থেকেও এ কথা বলা হয়েছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ২৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















