বঙ্গোপসাগরে অবৈধ ট্রলির ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন ও সমাবেশ

বঙ্গোপসাগরে ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলেদের। রবিবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা চৌরাস্তা সড়ক জুড়ে এ মাবববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলাপাড়া, কুয়াকাটা এবং মহিপুর এলাকার সর্বস্তরের জেলেরা এ কর্মসূচির আয়োজন করে। এতে অন্ততঃ চার সস্রাধিক জেলে অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, কুয়াকাটা মৎস্য আড়ৎদার সমিতির প্রধান উপদেষ্টা কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম শাহিন, কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ, জেলে মাঝি সমিতির সভাপতি মো.চান মিয়া, আশার আলো জেলে সমিতির সভাপতি মো.কুদ্দুস গাজী, জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.সাগর মোল্লা সহ নেতৃবৃন্দ।
বক্তারা, বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাধু জেলেরা। এসব ট্রলিং ট্রলারের জেলেরা চিকন ফাঁসের জাল ব্যবহার করে বিধায় সাগরের ছোট-বড় সকল সাইজের মাছ ওই জালে ধরা পড়ে। সাধারনত বিক্রিযোগ্য মাছ গুলো রেখে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পোন মাছ সাগরেই ফেলে দেয়া হয়। এতে কোটি কোটি পোনা মাছ নিধনের পাশাপাশি অপচয় করা হচ্ছে। একই সাথে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য। কমছে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন। যা ভবিষ্যতে মৎস্য সম্পদের জন্য হুমকি বলে তারা মনে করেন। দ্রুত সময়ের মধ্যে ট্রলিং বন্ধ না করলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের
হুশিয়ারি দেন জেলেরা।
আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ বলেন, ট্রলিং পদ্ধতির ট্রলার দিয়ে মাছ শিকারের কারনে অন্য ট্রলারের জেলেরা কাংখিত মাছ শিকার করতে পারছে না। এর ফলে দিন দিন তারা নিঃস্ব হয়ে পড়েছে। ইতোমধ্যে অনেক এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। অচিরেই ট্রলিং পদ্ধতিতে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করে মৎস্য সম্পদ রক্ষা করা জরুরী বলে তিনি জানান।
মানববন্ধন ও সমাবেশ শেষে ওইসব জেলেরা অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে কুয়াকাটায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোবলবার ২৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলির ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন ও সমাবেশ

বঙ্গোপসাগরে ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলেদের। রবিবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা চৌরাস্তা সড়ক জুড়ে এ মাবববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলাপাড়া, কুয়াকাটা এবং মহিপুর এলাকার সর্বস্তরের জেলেরা এ কর্মসূচির আয়োজন করে। এতে অন্ততঃ চার সস্রাধিক জেলে অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, কুয়াকাটা মৎস্য আড়ৎদার সমিতির প্রধান উপদেষ্টা কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম শাহিন, কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ, জেলে মাঝি সমিতির সভাপতি মো.চান মিয়া, আশার আলো জেলে সমিতির সভাপতি মো.কুদ্দুস গাজী, জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.সাগর মোল্লা সহ নেতৃবৃন্দ।
বক্তারা, বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাধু জেলেরা। এসব ট্রলিং ট্রলারের জেলেরা চিকন ফাঁসের জাল ব্যবহার করে বিধায় সাগরের ছোট-বড় সকল সাইজের মাছ ওই জালে ধরা পড়ে। সাধারনত বিক্রিযোগ্য মাছ গুলো রেখে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পোন মাছ সাগরেই ফেলে দেয়া হয়। এতে কোটি কোটি পোনা মাছ নিধনের পাশাপাশি অপচয় করা হচ্ছে। একই সাথে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য। কমছে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন। যা ভবিষ্যতে মৎস্য সম্পদের জন্য হুমকি বলে তারা মনে করেন। দ্রুত সময়ের মধ্যে ট্রলিং বন্ধ না করলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের
হুশিয়ারি দেন জেলেরা।
আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ বলেন, ট্রলিং পদ্ধতির ট্রলার দিয়ে মাছ শিকারের কারনে অন্য ট্রলারের জেলেরা কাংখিত মাছ শিকার করতে পারছে না। এর ফলে দিন দিন তারা নিঃস্ব হয়ে পড়েছে। ইতোমধ্যে অনেক এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। অচিরেই ট্রলিং পদ্ধতিতে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করে মৎস্য সম্পদ রক্ষা করা জরুরী বলে তিনি জানান।
মানববন্ধন ও সমাবেশ শেষে ওইসব জেলেরা অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে কুয়াকাটায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোবলবার ২৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock