রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে আসেন।এ সময় তিনি বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে আহত রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি রাত ১০টা ২০ মিনিটে বার্ন ইনস্টিটিউট ত্যাগ করেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
ঢাকা,শনিবার ২৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















