নিকুঞ্জে অটো চলাচল বন্ধের তিন মাস পূর্তি, শান্ত পরিবেশে খুশি এলাকাবাসী

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ এখন অটোরিকশামুক্ত। গত ৩০ এপ্রিল ২০২৫ এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্ত ও সক্রিয় ভূমিকায় পুরো এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। তিন মাস পেরিয়ে গেলেও এলাকাবাসীর সেই ঐক্য অটুট, এবং এলাকায় ফিরে এসেছে এক ভিন্নধর্মী শান্তি ও শৃঙ্খলা।

এই সিদ্ধান্তের ফলে কমে এসেছে যানজট, শব্দদূষণ এবং অনিরাপদ চলাচলের ঝুঁকি। পথচারীরা, বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠরা, নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এলাকাবাসী জানায়, “এখন নিকুঞ্জে হাঁটার মতো প্রশান্তি আর নেই কোথাও।”

তবে সম্প্রতি নতুন করে আশঙ্কার সৃষ্টি হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা একটি কুচক্রী মহল, আর্থিক লাভের আশায় এলাকাবাসীর ঐক্যের বিরুদ্ধে গিয়ে পুনরায় ব্যাটারি চালিত অটোরিকশা চালুর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল, খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে একটি অবহিতকরণ দরখাস্ত দাখিল করেছেন। এতে তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

তিনি বলেন, “নিকুঞ্জে শান্তি ফিরেছে জনগণের ঐক্য আর সাহসে। কোনো রাজনৈতিক ছত্রছায়া বা ষড়যন্ত্রের মাধ্যমে এই অর্জন নষ্ট হতে দেওয়া হবে না।”

এলাকাবাসীর পক্ষে জানানো হয়েছে, যদি কেউ পুনরায় অটো চালুর চেষ্টা করে, তবে তা গণপ্রতিরোধের মুখে পড়বে।

“আমরা রাস্তায় নেমে এসেছিলাম জনস্বার্থে, আবারও নামব যদি প্রয়োজন হয়,” — বলেন একজন বাসিন্দা।

খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ২৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিকুঞ্জে অটো চলাচল বন্ধের তিন মাস পূর্তি, শান্ত পরিবেশে খুশি এলাকাবাসী

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ এখন অটোরিকশামুক্ত। গত ৩০ এপ্রিল ২০২৫ এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্ত ও সক্রিয় ভূমিকায় পুরো এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। তিন মাস পেরিয়ে গেলেও এলাকাবাসীর সেই ঐক্য অটুট, এবং এলাকায় ফিরে এসেছে এক ভিন্নধর্মী শান্তি ও শৃঙ্খলা।

এই সিদ্ধান্তের ফলে কমে এসেছে যানজট, শব্দদূষণ এবং অনিরাপদ চলাচলের ঝুঁকি। পথচারীরা, বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠরা, নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এলাকাবাসী জানায়, “এখন নিকুঞ্জে হাঁটার মতো প্রশান্তি আর নেই কোথাও।”

তবে সম্প্রতি নতুন করে আশঙ্কার সৃষ্টি হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা একটি কুচক্রী মহল, আর্থিক লাভের আশায় এলাকাবাসীর ঐক্যের বিরুদ্ধে গিয়ে পুনরায় ব্যাটারি চালিত অটোরিকশা চালুর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল, খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে একটি অবহিতকরণ দরখাস্ত দাখিল করেছেন। এতে তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

তিনি বলেন, “নিকুঞ্জে শান্তি ফিরেছে জনগণের ঐক্য আর সাহসে। কোনো রাজনৈতিক ছত্রছায়া বা ষড়যন্ত্রের মাধ্যমে এই অর্জন নষ্ট হতে দেওয়া হবে না।”

এলাকাবাসীর পক্ষে জানানো হয়েছে, যদি কেউ পুনরায় অটো চালুর চেষ্টা করে, তবে তা গণপ্রতিরোধের মুখে পড়বে।

“আমরা রাস্তায় নেমে এসেছিলাম জনস্বার্থে, আবারও নামব যদি প্রয়োজন হয়,” — বলেন একজন বাসিন্দা।

খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ২৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO