সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনতাইয়ের চেষ্টাকালে এসআইকে ছুরি মেরে পালানো যুবকের লাশ মিলেছে পুকুরে

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনতাইয়ের চেষ্টাকালে বাধা দেওয়ায় এসআইকে ছুরি মেরে পালানো যুবকের লাশ মিলেছে পুকুরে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সাঘাটা থানা চত্বর থেকে যুবকটি দৌড়ে পালিয়ে থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কচুরিপানায় ভর্তি পুকুরটিতে তার লাশ পান।

যুবকটি মানসিকভাবে অস্থির ছিলেন। তার পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে পকেটে পাওয়া গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি প্রবেশপত্র থেকে জানা গেছে, তার নাম সাজু মিয়া, বাবা দুলাল মিয়া ও মা রিক্তা বেগম। প্রবেশপত্রের তথ্য ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় একটি বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষ থানায় উপস্থিত ছিল। এসময় শার্ট-প্যান্ট পরা ২৫-৩০ বছর বয়সী এক যুবক থানার ভেতরে ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ করে তিনি ডিউটিতে থাকা কনস্টেবল সেরাজুল ইসলামের ঘাড়ে ঝুলন্ত রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে এসআই মহসিন আলী বিষয়টি লক্ষ্য করে বাধা দিতে গেলে যুবকটি তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এরপর দৌড়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করলে তিনি ছুরি দেখিয়ে হুমকি দেন। একপর্যায়ে তিনি থানার পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন। পরদিন তার লাশ পাওয়া গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ওই যুবক দুপুর থেকেই থানায় ঘোরাঘুরি করছিলেন এবং পুলিশ ও থানায় আসা লোকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন। পরে হঠাৎ তিনি রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিক ভারসাম্যহীন।
গাইবান্ধা,শুক্রবার ২৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনতাইয়ের চেষ্টাকালে এসআইকে ছুরি মেরে পালানো যুবকের লাশ মিলেছে পুকুরে

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনতাইয়ের চেষ্টাকালে বাধা দেওয়ায় এসআইকে ছুরি মেরে পালানো যুবকের লাশ মিলেছে পুকুরে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সাঘাটা থানা চত্বর থেকে যুবকটি দৌড়ে পালিয়ে থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কচুরিপানায় ভর্তি পুকুরটিতে তার লাশ পান।

যুবকটি মানসিকভাবে অস্থির ছিলেন। তার পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে পকেটে পাওয়া গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি প্রবেশপত্র থেকে জানা গেছে, তার নাম সাজু মিয়া, বাবা দুলাল মিয়া ও মা রিক্তা বেগম। প্রবেশপত্রের তথ্য ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় একটি বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষ থানায় উপস্থিত ছিল। এসময় শার্ট-প্যান্ট পরা ২৫-৩০ বছর বয়সী এক যুবক থানার ভেতরে ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ করে তিনি ডিউটিতে থাকা কনস্টেবল সেরাজুল ইসলামের ঘাড়ে ঝুলন্ত রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে এসআই মহসিন আলী বিষয়টি লক্ষ্য করে বাধা দিতে গেলে যুবকটি তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এরপর দৌড়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করলে তিনি ছুরি দেখিয়ে হুমকি দেন। একপর্যায়ে তিনি থানার পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন। পরদিন তার লাশ পাওয়া গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ওই যুবক দুপুর থেকেই থানায় ঘোরাঘুরি করছিলেন এবং পুলিশ ও থানায় আসা লোকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন। পরে হঠাৎ তিনি রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিক ভারসাম্যহীন।
গাইবান্ধা,শুক্রবার ২৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO