রাঙামাটির সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে খাগড়াছড়ির সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারী বৃষ্টির কারণে বাঘাইহাট সাজেক সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। এছাড়া সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি সরাতে শুরু করেছেন।
রাঙামাটি,বৃহস্পতিবার ২৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















