কালীগঞ্জে রেল ও সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানী , আহত এক

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন আরও একজন।
বুধবার ভোররাতে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এক নারীর ছিন্নভিন্ন দেহাংশ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রবিউল ইসলাম বলেন, “মরদেহটি দেখে মনে হচ্ছে আনুমানিক বয়স ৩২ বছরের মতো হবে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”
অপরদিকে, সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা নামক এলাকায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রুহুল আমিন (২২)। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের বাসিন্দা এবং হামিদুল ইসলামের ছেলে।
এই দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা অপর আরোহী লালচাঁন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ,বুধবার ২৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে রেল ও সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানী , আহত এক

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন আরও একজন।
বুধবার ভোররাতে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এক নারীর ছিন্নভিন্ন দেহাংশ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রবিউল ইসলাম বলেন, “মরদেহটি দেখে মনে হচ্ছে আনুমানিক বয়স ৩২ বছরের মতো হবে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”
অপরদিকে, সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা নামক এলাকায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রুহুল আমিন (২২)। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের বাসিন্দা এবং হামিদুল ইসলামের ছেলে।
এই দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা অপর আরোহী লালচাঁন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ,বুধবার ২৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO