মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও অবস্থা মূল্যায়নের জন্য সিঙ্গাপুর থেকে একজন সিনিয়র কনসালট্যান্ট এবং দুজন নার্স আসছেন।
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
তিনি বলেন, তারা আজ রাত ১২টার মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে পৌঁছাতে পারেন।
ইতোমধ্যে ৮টি ডিসিপ্লিনের চিকিৎসকদের নিয়ে একটি মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করা হয়েছে। সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দল এই টিমে যোগ দেবেন বলেও জানান ডা. সায়েদুর রহমান।
ঢাকা,মঙ্গলবার ২২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















