উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সোমবার দুপুরে বিধ্বস্ত হয়। পরে বিভিন্ন বাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়।
ঢাকা,মঙ্গলবার ২২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















