আগামী নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, সারের দাম নিয়ে নয় ছয় ও ডিলারের লাইসেন্সের ক্ষেত্রে যারা ঝামেলা করেছে, তাদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেওয়া হবে। কৃষকদের জন্য সারের দাম নিয়ে কেউ যেন কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
তিনি আরও বলেন, এ বছর আলুর ন্যায্য দাম পায়নি কৃষকরা। ভবিষ্যতের কথা চিন্তা করে সারাদেশে ১০০ কোল্ড স্টোরেজ চালু করার কথা ভাবছে সরকার।
ঢাকা,সোমবার ২১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















