গোপালগঞ্জ জেলায় শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। একই সঙ্গে রোববার রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সমগ্র গোপালগঞ্জ জেলায় ১৯ জুলাই রাত ৮টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এরপর, ২০ জুলাই সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
গোপালগঞ্জ,শনিবার ১৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















