রাজধানীর মতিঝিলে র্যাবের পরিচয়ে ডাকাতির চেষ্টার সময় ৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবির ওয়ারী বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি কালো রঙের র্যাব লেখা কটি, ১টি কালো রঙের ওয়াকিটকি ও ১টি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
আটকরা হলেন- আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















