জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৭তম দিন উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা দেড়টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউজ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে।এর আগে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সার্কিট হাউজের সামনে জড়ো হন।এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা।
ফরিদপুর,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















