মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে পদায়ন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক দুর্নীতি দমন কমিশনে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















