বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের গুলশান থানার মানিলন্ডারিং মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ রিমান্ডের এ আদেশ দেন।
এদিন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক খালিদ সাইফুল্লাহ।
আসামিপক্ষে তার আইনজীবী কাজী আনিসুর রহমান ও মারুফা আক্তার রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে সোমবার (১৪ জুলাই) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪ মে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।
ঢাকা,মঙ্গলবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















