বান্দরবানে সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, রাত ২টার দিকে দেওয়াই হেডম্যান পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওরকান ম্রো (৭১), তুমলে ম্রো (১৭) ও রুনলে ম্রো (৩৫) নামে তিন নারী মারা যান। এসময় কয়েকজন আহত হন।
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে।
বান্দরবান,সোমবার ১৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















