স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চিহ্নিত অপরাধী এবং সন্ত্রাসীদের ধরতে এখন হতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
রোববার (১৩ জুলাই ২০২৫) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১ তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে সোহাগ কে হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে খুলনার হত্যাকাণ্ডে একজন কে গ্রেপ্তার করা হয়েছে কোন অপরাধকেই পুলিশ প্রশ্রয় দেবেনা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,সরকার জনশৃঙ্খলা এবং জননিরাপত্তা বিঘ্নকারী যে কোন কার্যক্রমে কঠোর হস্তক্ষেপ দমন করবে।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন,খুন,চুরি ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন- শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোন সময় চিহ্নিত সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরনী অভিযান পরিচালনা করতে পারে এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ১৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















