প্রতীক হিসেবে শাপলা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এই হুঁশিয়ারি দেন।তিনি বলেন, আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নেই। কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে প্রতীকটি পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। ঐকমত্য কমিশনের নতুন যে সিস্টেমগুলো আছে, সেটা অনুযায়ী ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। ইসি পুনর্গঠন করতে হবে। কেননা অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে দলীয় মুখপত্র হিসেবে কাজ করছেন।
শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাঁধা নেই জানিয়ে এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, ‘নৌকাকে প্রতীকের তালিকা থেকে কেন বাদ দেয়া হলো না তা নিয়ে কমিশনের সঙ্গে কথা হয়েছে। দলটির নিবন্ধন স্থগিতের পাশাপাশি প্রতীকও স্থগিত করতে হবে।’এনসিপির প্রতীকের বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় প্রতীক চারটি উপাদান নিয়ে। অন্য উপাদানগুলো প্রতীক হিসেবে থাকলে শাপলা কেন নির্বাচনী প্রতীক হতে পারে না। বিধিমালা সংশোধনের জন্য সংসদ লাগবে না। তাই শাপলাকে বিধিমালায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি যেন এনসিপিকে দেয়া হয়, এজন্য আবারও আবেদন করা হয়েছে। ইসি বিবেচনা করবে বলেও আশ্বস্ত করেছে।’
ঢাকা,রোববার ১৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















