ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রাজিব ও সজিব। দুজনই এ মামলার এজহারনামীয় আসামি। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা,রোববার ১৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















