সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে।পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিয়কালে হাসনাত এসব কথা বলেন। যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে এনসিপির জেলা শাখা।শুক্রবার (১১ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিয়কালে হাসনাত এসব কথা বলেন। যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে এনসিপির জেলা শাখা।
এনসিপির মুখ্য সংগঠক বলেন, কোনো কোনো রাজনৈতিক দল এনসিপিকে ‘নির্বাচনবিরোধী দল’ হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এনসিপি কখনোই নির্বাচনবিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই। তবে বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না।
প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরও একবার গণঅভ্যুত্থান ঘটনো হবে উল্লেখ করে হাসনাত বলেন, যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।
মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।
সভায় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোর,শুক্রবার ১১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















