নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। এর আগে, আইভী পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন।
এর আগে ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জুতা কারখানার শ্রমিক সজল নিহত হন। গত ৯ মে আইভীকে গ্রেপ্তারের পর সজল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নারায়ণগঞ্জ,বুধবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















