রাজধানীর হাতিরঝিল থানায় করা যুবদল কর্মী আরিফ শিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই রিমান্ড শুনানির জন্য আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়ে শুনানি করে। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা,বুধবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















