কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেছে একজনের। নিখোঁজ রয়েছেন ২ জন। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম কেএম সাদমান রহমান সাবাব।এছাড়া নিখোঁজ রয়েছেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাঁরা সবাই চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
জানা গেছে, গতকাল (সোমবার) সন্ধ্যায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন এবং আরবি বিভাগের একজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। রাতে হিমছড়িতে অবস্থান করে সকালে সৈকতে যান তাঁরা। এরপর তিনজন সমুদ্রে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তিন জন।এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় ৩ জনই। এসময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। তবে, সাগর উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
কক্সবাজার,মঙ্গলবার ০৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















