ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ নিয়োগের বিষয়টি জানান।
তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এতদিন ধরে দলটির মহাসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মো. মুজিবুল হক চুন্নু।
ঢাকা,সোমবার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















