মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো.বাবু খান ওরফে টুন্ডা বাবু গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অতিরক্তি ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।র‍্যাব জানায়, অস্ত্র প্রদর্শন করে কিশোর গ্যাং সদস্যদের নিয়ে শোডাউনসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী কিশোর গ্যাং লিডার মো.বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১)। কিন্তু সাময়িক হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে কব্জিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে এলাকা নিজের নিয়ন্ত্রণে নিতে দ্বিগুণ বেগে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে ‘টুন্ডা বাবু’।তিনি বলেন, সম্প্রতি র‍্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ভূইয়া সোহেলও বুনিয়া সোহেল, মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘কব্জিকাটা গ্রুপ’ এর প্রধান মো.আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গতকাল (২ জুলাই) মোহম্মদপুরের গ্রেপ্তার ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মো.বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএন্ডবি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-৬।

তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিং ২ নম্বর প্রজেক্টে টুন্ডা বাবুকে সামুরাই ও ছুরি হাতে কিশোর গ্যাং এর সদস্যদের সঙ্গে নিয়ে শোডাউন করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে র‍্যাব-২ তাকে গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করে এবং গত ২৪ ফেব্রুয়ারি র‍্যাব-২ তাকে গ্রেপ্তার করে। পরে সে গত ৫ মে জামিনে মুক্ত হয়ে আগে চেয়ে দ্বিগুণ বেগে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। মূলত কব্জিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে আরও দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে সে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, বাবু খান ওরফে টুন্ডা বাবু জানায়, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠে তার এবং অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হয়। সে কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ ১০টির অধিক মামলা রয়েছে এবং সে বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করে। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে এবং রাত গভীর হলেই বাসা বাড়ি, ফ্লাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।

খালিদুল হক হাওলাদার বলেন, গত (২৯জুন) আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে শত্রুতার জেরে মাদক ব্যবসায়ী রাজুকে (২৫) টুন্ডাবাবু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এরই প্রেক্ষিতে গত ৩০জুন আদাবর থানায় টুন্ডাবাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা করা হয়। মামলার সূত্র ধরে, বুধবার (২ জুলাই) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএন্ডবি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-২ ও র‍্যাব-৬। অভিযানে গ্রেপ্তার করা হয় ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মো.বাবু খান ওরফে টুন্ডা বাবুকে। এদিকে, টুন্ডা বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ ১০টির অধিক মামলা রয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো.বাবু খান ওরফে টুন্ডা বাবু গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অতিরক্তি ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।র‍্যাব জানায়, অস্ত্র প্রদর্শন করে কিশোর গ্যাং সদস্যদের নিয়ে শোডাউনসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী কিশোর গ্যাং লিডার মো.বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১)। কিন্তু সাময়িক হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে কব্জিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে এলাকা নিজের নিয়ন্ত্রণে নিতে দ্বিগুণ বেগে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে ‘টুন্ডা বাবু’।তিনি বলেন, সম্প্রতি র‍্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ভূইয়া সোহেলও বুনিয়া সোহেল, মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘কব্জিকাটা গ্রুপ’ এর প্রধান মো.আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গতকাল (২ জুলাই) মোহম্মদপুরের গ্রেপ্তার ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মো.বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএন্ডবি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-৬।

তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিং ২ নম্বর প্রজেক্টে টুন্ডা বাবুকে সামুরাই ও ছুরি হাতে কিশোর গ্যাং এর সদস্যদের সঙ্গে নিয়ে শোডাউন করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে র‍্যাব-২ তাকে গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করে এবং গত ২৪ ফেব্রুয়ারি র‍্যাব-২ তাকে গ্রেপ্তার করে। পরে সে গত ৫ মে জামিনে মুক্ত হয়ে আগে চেয়ে দ্বিগুণ বেগে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। মূলত কব্জিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে আরও দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে সে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, বাবু খান ওরফে টুন্ডা বাবু জানায়, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠে তার এবং অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হয়। সে কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ ১০টির অধিক মামলা রয়েছে এবং সে বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করে। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে এবং রাত গভীর হলেই বাসা বাড়ি, ফ্লাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।

খালিদুল হক হাওলাদার বলেন, গত (২৯জুন) আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে শত্রুতার জেরে মাদক ব্যবসায়ী রাজুকে (২৫) টুন্ডাবাবু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এরই প্রেক্ষিতে গত ৩০জুন আদাবর থানায় টুন্ডাবাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা করা হয়। মামলার সূত্র ধরে, বুধবার (২ জুলাই) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএন্ডবি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-২ ও র‍্যাব-৬। অভিযানে গ্রেপ্তার করা হয় ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মো.বাবু খান ওরফে টুন্ডা বাবুকে। এদিকে, টুন্ডা বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ ১০টির অধিক মামলা রয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock