প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে ঋতুপর্ণা-আফঈদারা।
এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে নিজেদের কাজটা দারুণভাবে সেরে রেখেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই তারা হারিয়েছে দুই শক্তিশালী প্রতিপক্ষ—ফিফা র্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে, আর ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমারকে ২-০ গোলে।
তবে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে জায়গা পেতে অপেক্ষা ছিল আরেকটি ফলের—তুর্কমেনিস্তান বনাম বাহরাইন ম্যাচে ড্র। সেই নাটকীয়তাও শেষে দেখা গেল। ২-২ গোলে শেষ হলো ম্যাচটি। আর তাতেই ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে এশিয়ান কাপ নিশ্চিত করল বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক,বুধবার ০২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















