বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন,আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায়। একজন উপদেষ্টা ব্যাগে যদি অস্ত্র রাখতে হয় তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এখনো লড়াই শেষ হয়নি। অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস একটা ইমাজেন্সি সময়ের দায়িত্ব নিয়েছেন। এই অন্তবর্তীকালীন সরকারের এক বছর হয়ে যাচ্ছে। তাদের কথাবার্তা শেষ হচ্ছে না।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শেখ সালাউদ্দিন আহমেদ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট ড. কাজী আসাদুজ্জামান রিপন, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান,সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ০১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















