অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনী বাজেট বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না।
মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেয়া হয়েছিল। সেখানে আমরা কোন কার্পণ্য করব না।
উপদেষ্টা বলেন,চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন হয়েছে। এলএনজি
এলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারবো। রংপুরে ৩০টি স্কুল রিনভেনট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের জন্য চলতি অর্থবছরের নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে। নির্বাচনী বাজার বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না।
উপদেষ্টা বলেন,চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন হয়েছে। এলএনজি
এলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারবো। রংপুরে ৩০টি স্কুল রিনভেনট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ০১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।