জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি সমর্থন করে না ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ কোনোভাবে কাম্য নয়। একই সঙ্গে তারা একটি দক্ষ ও হয়রানি মুক্ত এনবিআর প্রতিষ্ঠার জন্য সংস্থাটির সংস্কারের পক্ষে জোরালো সমর্থনের কথা তুলে ধরেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন গুলোর পক্ষে হতে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে এই সব কথা বলা হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় ১৩টি সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতারা আন্দোলনকারীদের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সরকারের প্রতি দাবী জানান।
তারা বলেন, এই আন্দোলনের কারণে ব্যবসা-বাণিজ্যে স্তবিরতা নেমে এসেছে। এই অবস্থায় ব্যবসায়ীদের পিঠ দেয়াল ঠেলে গেছে।
আজকের মধ্যে সরকারের তরফ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সেই সঙ্গে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা- কর্মচারীদের ভবিষ্যৎ ন্যায়সংগত সুরক্ষা এবং দেশের অর্থনীতি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়।
সেজন্য এখনই জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের অতি আহ্বান জানান তারা।
পাশাপাশি আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে শর্ত ছাড়া কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন বাংলাদেশ চেম্বারে সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী।
এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের (আইসিসিবি )সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সভাপতি শওকত আজিজ, মেট্রো চেম্বারে সভাপতি কামরান টি রহমান, সিরামিক শিল্প মালিকদের সংগঠন বিসিএমইএর
সভাপতি মইনুল ইসলাম, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, নেত্র চেম্বারে সহ-সভাপতি ও ট্রান্সকম লিমিটেডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, এবং ঢাকা চেম্বারে সাবেক সভাপতি আবুল কাশেম খান প্রমুখ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ২৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















