সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয় বলে তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক তানজীদ মোহাম্মদ সোহরাব রেজা। রাজধানীর শ্যামলীতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত ‘সড়ক নিরাপত্তা আইন’ শীর্ষক তরুণ সভায় একথা জানান তিনি।

সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরো বলেন- বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত সড়ক পরিবহন আইন এবং সড়ক পরিবহন ব্যবস্থা সংক্রান্ত। এই আইন ও বিধিমালা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট নয়। সড়কে সব ধরনের সুরক্ষা সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সদস্য এ.এফ.এম সাদমান সাকিব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাধারণ সদস্য ইশতেয়াক ইমন।

এসময় তরুণ বক্তারা বলেন-বিদ্যমান সড়ক পরিবহন আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা উপেক্ষিত হয়েছে। তাদের দাবি, আইনটিতে পথচারী, সাইকেল চালক, শারীরিক প্রতিবন্ধী এবং শিশুদের সুরক্ষার জন্য পর্যাপ্ত বিধি-বিধান নেই। তাই একটি শক্তিশালী সড়ক নিরাপত্তা আইনের দাবি তরুণদের।

তারা আরোও বলেন, তরুণদের এই দাবি মূলত সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও প্রয়োগে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে বিগত সময়ের মতো এবারও তরুণ শক্তিকে এগিয়ে আসতে হবে বলে জানান বক্তারা। কারণ তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার ২৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয় বলে তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক তানজীদ মোহাম্মদ সোহরাব রেজা। রাজধানীর শ্যামলীতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত ‘সড়ক নিরাপত্তা আইন’ শীর্ষক তরুণ সভায় একথা জানান তিনি।

সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরো বলেন- বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত সড়ক পরিবহন আইন এবং সড়ক পরিবহন ব্যবস্থা সংক্রান্ত। এই আইন ও বিধিমালা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট নয়। সড়কে সব ধরনের সুরক্ষা সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সদস্য এ.এফ.এম সাদমান সাকিব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাধারণ সদস্য ইশতেয়াক ইমন।

এসময় তরুণ বক্তারা বলেন-বিদ্যমান সড়ক পরিবহন আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা উপেক্ষিত হয়েছে। তাদের দাবি, আইনটিতে পথচারী, সাইকেল চালক, শারীরিক প্রতিবন্ধী এবং শিশুদের সুরক্ষার জন্য পর্যাপ্ত বিধি-বিধান নেই। তাই একটি শক্তিশালী সড়ক নিরাপত্তা আইনের দাবি তরুণদের।

তারা আরোও বলেন, তরুণদের এই দাবি মূলত সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও প্রয়োগে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে বিগত সময়ের মতো এবারও তরুণ শক্তিকে এগিয়ে আসতে হবে বলে জানান বক্তারা। কারণ তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার ২৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO