লালমনিরহাটে ভাতিজার দায়ের কোপে চাচা খুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৫) খুন হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আবু সামা ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাচা আবু সামা বৃহস্পতিবার (২৬ জুন) নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আপস করে দেন।

শুক্রবার দুপুরে চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আইল ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচা আবু সামাকে দা দিয়ে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগ উঠে।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবু সামার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, এ ঘটনার তদন্তসহ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালমনিরহাট,শুক্রবার ২৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ভাতিজার দায়ের কোপে চাচা খুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৫) খুন হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আবু সামা ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাচা আবু সামা বৃহস্পতিবার (২৬ জুন) নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আপস করে দেন।

শুক্রবার দুপুরে চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আইল ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচা আবু সামাকে দা দিয়ে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগ উঠে।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবু সামার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, এ ঘটনার তদন্তসহ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালমনিরহাট,শুক্রবার ২৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO