ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে-তথ্য উপদেষ্টা

ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানো প্রয়োজন।মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা এ কথা জানান।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক দলিলাদি এবং দেশি-বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রামাণ্যচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ফিল্ম আর্কাইভকে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকেন্দ্রিক প্রামাণ্যচিত্র সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। আর্কাইভে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্র সংরক্ষণেরও তাগিদ দেন তিনি।

ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম বলেন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গ্রন্থাগার থেকে গত ৫০ বছরের ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন থেকেও চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রমাণক সংগ্রহ করতে হবে।

তিনি আরও বলেন, বর্ষীয়ান ও গুণী চলচ্চিত্র নির্মাতাদের লেখা ও সাক্ষাৎকার সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। আর্কাইভে সংরক্ষিত সব ফিল্মের ডিজিটাল ক্যাটালগ প্রস্তুত করতে হবে। এর ফলে চলচ্চিত্র গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন।

এজন্য ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়াতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মাহফুজ আলম।মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। বক্তব্যে তিনি ফিল্ম আর্কাইভের কার্যক্রম, সীমাবদ্ধতা ও পরিকল্পনা তুলে ধরেন। সভায় ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ২৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে-তথ্য উপদেষ্টা

ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানো প্রয়োজন।মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা এ কথা জানান।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক দলিলাদি এবং দেশি-বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রামাণ্যচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ফিল্ম আর্কাইভকে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকেন্দ্রিক প্রামাণ্যচিত্র সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। আর্কাইভে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্র সংরক্ষণেরও তাগিদ দেন তিনি।

ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম বলেন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গ্রন্থাগার থেকে গত ৫০ বছরের ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন থেকেও চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রমাণক সংগ্রহ করতে হবে।

তিনি আরও বলেন, বর্ষীয়ান ও গুণী চলচ্চিত্র নির্মাতাদের লেখা ও সাক্ষাৎকার সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। আর্কাইভে সংরক্ষিত সব ফিল্মের ডিজিটাল ক্যাটালগ প্রস্তুত করতে হবে। এর ফলে চলচ্চিত্র গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন।

এজন্য ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়াতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মাহফুজ আলম।মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। বক্তব্যে তিনি ফিল্ম আর্কাইভের কার্যক্রম, সীমাবদ্ধতা ও পরিকল্পনা তুলে ধরেন। সভায় ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ২৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock