বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ জুন) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন ছাপাতে বিজি প্রেসে চিঠি পাঠিয়েছেন।এতে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।
ঢাকা,মঙ্গলবার ২৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















